ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কুকুর ব্যবস্থাপনা প্রশিক্ষণে বিদেশে গিয়ে ‘লাপাত্তা’ ২ পুলিশ

    কুকুর ব্যবস্থাপনা প্রশিক্ষণে বিদেশে গিয়ে ‘লাপাত্তা’ ২ পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডগ স্কোয়াড ব্যবস্থাপনা ও পরিচালনা প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে গিয়ে নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ২ কনস্টেবল। ধারণা করা হচ্ছে তারা পালিয়েছেন।


    বিষয়টি নেদারল্যান্ডস দূতাবাস এবং পুলিশ সদর দফতরকে জানানো হয়েছে বলে সিএমপি কর্মকর্তারা জানান।

    নিখোঁজ পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল রাসেল চন্দ্র দে ও শাহ আলম। এর মধ্যে রাসেল চন্দ্র দের বাড়ি কক্সবাজারে এবং শাহ আলমের বাড়ি কুমিল্লায়। তারা সিএমপির দামপাড়া পুলিশ লাইনস এবং মনসুরাবাদ পুলিশ লাইনসের ব্যারাকে থাকতেন।

    জানা যায়, ৯ মে সিএমপির বায়েজিদ জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেনের নেতৃত্বে ৮ পুলিশ সদস্যের একটি দল নেদারল্যান্ডসে যায়। ১৫ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে ৬ সদস্য ২৪ মে দেশে ফেরেন। কিন্তু ফিরে আসেননি বাকি ২ সদস্য। দেশে ফেরার আগের দিন ২২ মে থেকে তারা লাপাত্তা হয়ে যান।

    সিএমপির উপ পুলিশ কমিশনার (সদর) আমির জাফর বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাকি ৬ সদস্য দেশে ফেরার সময় নেদারল্যান্ডসের দূতাবাসসহ সংশ্লিষ্ট দফতরকে দুই কনস্টেবলের পাসপোর্ট নম্বর এবং তাদের ব্যাপারে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে এসেছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ