ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • নোয়াখালীতে বড় ভাইকে পিটিয়ে হত্যা: ছোট ভাই গ্রেফতার

    নোয়াখালীতে বড় ভাইকে পিটিয়ে হত্যা: ছোট ভাই গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাটে বড় ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছোট ভাইকে গ্রেফতার করেছে জেলা সিআইডি পুলিশ।  

    গ্রেফতারকৃত আব্দুল হাই মাস্টার (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

    শনিবার (২৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে গতকাল শুক্রবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার  ২৬ মে দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা সিআইডি পুলিশ।  

    উল্লেখ্য, শনিবার ২১ মে বিকেল ৫টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে পারিবারিক জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয় বড় ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে ছোট ভাই আব্দুল হাই মাস্টারের। কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আব্দুল হাই মাস্টার বড় ভাই দেলোয়ারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে বড় ভাই দেলোয়ার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা শহরের গুডহিল প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ