ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মোংলায় ৯ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

    মোংলায় ৯ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় অবৈধ ক্লিনিক ও প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এসময় উপজেলার হাসপাতাল সড়কে পাঁচটিসহ মোট নয়টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। রবিবার (২৯ মে) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই অভিডান চালায়।  

    অভিযান সুত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিন দিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশ অনুযায়ী মোংলায় হাসপাতাল সড়ক এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতাল সড়কে রাতুল ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টি সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, লিয়ান ডায়াগনস্টিক সেন্টার, রাজিয়া ডায়াগনস্টিক সেন্টার এবং মাদ্রাসা রোডের রাব্বি ডায়াগনষ্টি ও ক্লিনিক সেন্টার, মুনতাহা ডায়গনস্টিক সেন্টার, তালুকদার আব্দুল খালেক সড়কে খাঁন ডায়াগনস্টিক সেন্টার, দিগরাজ এলাকায় খাঁন জাহান ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

    অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, মোংলায় বেশ কয়েকটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে চিহ্নিত করে অভিযান পরিচালানা করা হচ্ছে। এর মধ্যে নয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ