ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • যুবতীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেফতার

    যুবতীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলায় যুবতীর অশ্লীল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আসামির দেহ তল্লাশী করে ৩টি মোবাইল ও ১৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

    গ্রেফতারকৃত আব্দুল কাদের ওরফে কবির (৪০) উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নের মৃত আলী বাহারের ছেলে।

    বুধবার (১ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে গতকাল মঙ্গলবার ৩১ মে সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন,গত ২২ মে ভুক্তভোগী যুবতী এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়,  প্রতারণার মাধ্যমে কবির তাকে বিয়ে করা ও তার ছোট ভাইকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর থেকে ১১ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। পরে টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে কবির তার ব্যবহৃত মোবাইলে ভিকটিমের অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ভিকটিম টাকা ফেরত চাইলে ভিকটিমের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন সহ আরো টাকা দাবি করে কবির।

    এসপি আরো জানায়, এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে সুধারাম মডেল মামলা দায়েরের বিষয়টি  প্রক্রিয়াধীন রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ