ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

    নাজিরপুরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার জানান, উপজেলার ১৮২টি স্কুলের প্রায় ১১ হাজার শিক্ষার্থী এ নির্বাচনে ভোট প্রদান করে। 

    প্রতিটি বিদ্যালয়ে ৭টি পদে প্রায় ২ সহস্রাধীক প্রার্থী প্রতিদ্বদ্বীতা করে।  উপজেলার ভাইজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুনা বিশ্বাস জানান, ষ্টুডেন্ট কাউন্সেল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিদ্বদ্বীতা ও বোট প্রদানে বেশ আগ্রহ লক্ষ করা গেছে। 

    উপজেলার সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভ্রত  সমদ্দার  জানান, গত প্রায় সপ্তাহ ব্যাপী শিক্ষার্থীরা এ নির্বাচনের জন্য নিজের মধ্যে প্রার্থী নির্ধারন ও ভোট প্রার্থনার খবর পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নওরিন ইসলাম রিফা জানায়, ভোট দিতে পেরে বেশ ভালোই  লাগছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ