ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নোয়াখালীতে দেশীয় অস্ত্রও খেলনা পিস্তলসহ গ্রেপ্তার ২

    নোয়াখালীতে দেশীয় অস্ত্রও খেলনা পিস্তলসহ গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দেশীয় অস্ত্র ওখেলনা পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
     
    গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের হাজী নুর হোসেন মিয়ার বাড়ির জহিরুল ইসলাম নিরব (২৩) ও তাঁর খালাতো ভাই উপজেলার জারিয়া গ্রামের রমজান আলী বেপারী বাড়ির সোলাইমানরে ছেলে মাহমুদুল হাসান সৌরভ (২০)।

    বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ। তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের হাজী নুর হোসেন মিয়ার বাড়ির নাছির উদ্দিনের বসত ঘরে অবৈধ অস্ত্র-শস্ত্র মজুদ রাখা আছে বলে খবর পাওয়া যায়। 

    এমন খবরের ভিত্তিতে জহিরুল ইসলাম নিরবের বসত ঘর তল্লাশী কালে শয়ন কক্ষের খাটের নিচ  থেকে ৩টি লোহার  তৈরী কিরিছ, ১টি লোহার তৈরী চাইনিচ কুড়াল, ১টি হাতল বিহীন ছোরা, ১টি টি লোহার তৈরী ছোরা, ১টি লোহার তৈরী ছোরা, পুরাতন খোসা বিহীন গুলি ৪৪ রাউন্ড,লোহার হাতলযুক্ত রিক্সার চেইন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান করে অত্র থানাধীন গজারিয়া সাকিনের ৯নং ওয়ার্ডের রমজান আলী বেপারী বাড়িতে অভিযান চালিয়ে  ধৃত আসামি  জহিরুল ইসলাম নিরবের আপন খালাতো ভাই মাহমুদুল হাসান সৌরভের বসতঘর থেকে পিস্তল সাদৃশ্য খেলনা জাতীয় পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।  

    ওসি আরো জানায়,এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ