ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাসানচরে আটকা পড়েছেন চীনের রাষ্ট্রদূত

    ভাসানচরে আটকা পড়েছেন চীনের রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার সময় বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

    শুক্রবার (৩ জুন) দুপুর ১টায় ঢাকা যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে রওয়ানা হলেও বৈরী আবহাওয়ার কারণে এক ঘন্টা পর পুনরায় ফেরত আসেন চীনের রাষ্ট্রদূত।

    বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক।

    এর আগে বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নৌবাহিনীর জাহাজে করে দুই দিনের সফরে ভাসানচর আসেন চীনের রাষ্ট্রদূত। সেখানে ৬১নং ক্লাস্টার সংলগ্ন খেলার মাঠে সিআইসির অনুমতিক্রমে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে তিনি খেলাটি উপভোগ করেন।

    ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, রাষ্ট্রদূত লি জিমিং বিভিন্ন বয়সের রোহিঙ্গা সদস্যদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রোহিঙ্গারা কক্সবাজারের তুলনায় ভাসানচর অনেক ভালো আছেন বলে রাষ্ট্রদূতকে জানান।

    পূর্ব নির্ধারিত শিডিউল মোতাবেক শুক্রবার (৩ জুন) চীনের রাষ্ট্রদূতের ভাসানচর ত্যাগ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ