ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেল-গ্যাস সংকটে আবারও কয়লায় ঝুঁকছে বিশ্ব ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে  বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় যুবককে পিটিয়ে হত্যা, চট্রগ্রামে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার আমতলীতে ৩০০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা     মঠবাড়িয়ায় বাসভবন থেকে ২০৭৬ লিটার জ্বালানি জব্দ, ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড বাউফলে তরমুজ ক্ষেত দখল নিতে সংঘাত, যুবক নিহত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আকাঙ্ক্ষা—ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে: বিরোধীদলীয় নেতা
  • ৩৬ ঘণ্টায়ও নেভেনি ডিপোর আগুন!

    ৩৬ ঘণ্টায়ও নেভেনি ডিপোর আগুন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন টানা ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে। আগুন নেভাতে নিরলস চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী সদস্যরাও। আগুন নিয়ন্ত্রণে থাকলেও যাচ্ছেনা নেভানো।

    সোমবার সকাল ৯ টার দিকে ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, আমরা এখনো আগুন নেভানোর কাজ করছি। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।

    তিনি বলেন, বিভিন্ন কনটেইনারে এখনও আগুন জ্বলছে, ধোয়া বের হচ্ছে। আমরা সাবধানতার সঙ্গে সেগুলোতে পানি দিচ্ছি। আর যেসব কনটেইনার আগুনে কোনো ক্ষতি হয়নি সেগুলো নিরাপদে সরিয়ে দিচ্ছি। আমাদের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

    জানা যায়, ডিপোর দক্ষিণ পাশের কনটেইনারে এখনও আগুন জ্বলছে। বিস্ফোরণ হতে পারে এ ভয় নিয়েই কাজ করতে হচ্ছে সংশ্লিষ্টদের। আর কেমিক্যাল মিশ্রিত পানি যাতে সমুদ্রে ছড়িয়ে না পড়ে সেজন্য সেনাসদস্যরা কাজ করছে।

    সর্বশেষ পাওয়া তথ্য মতে, কনটেইনার ডিপোতে ভয়াবহ এ আগুন ও বিস্ফোরণে ৯ ফায়ার ফাইটারসহ ৪৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে বিছানা কাতরাচ্ছেন দেড় শতাধিক মানুষ। এর মধ্যে গুরুতর কয়েকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

    এর আগে শনিবার রাত ৯ টায় সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট আরও বাড়ানো হয়। এখন ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ