ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ডাক্তারের অবহেলায় গৃহবধূর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

    ডাক্তারের অবহেলায় গৃহবধূর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলার এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে এ ঘটনায় প্রতিবাদে নিহতের স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে অক্সিজেন কক্ষ ভাংচুর। নিহত জেসমিন আক্তার (৩২) উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাহার উল্ল্যার স্ত্রী।  

    গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর ৩টার দিকে অসুস্থ অবস্থায় জেসমিনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি। কিন্তুু নিহতের স্বজনদের দাবি কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে।এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে অক্সিজেন কক্ষ ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.মহিবুস সালাম খান বলেন,আমি একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলব।  

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বলেন,দীর্ঘদিন থেকে ওই গৃহবধূ জ্বরে ভূগছিলেন।  এর আগেও নাকি তাঁর স্বজনরা তাকে দুইবার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে নিয়ে যায়। নিহতরে স্বজনদের অভিযোগ সঠিক চিকিৎসা না পাওয়ায় হাসপাতালে ভর্তির দুই ঘন্টায় মাথায় রোগী মারা যায়।  

    ওসি আরো জানায়,তবে এ ঘটনায় নিহতের পরিবার কোন লিখিত অভিযোগ দেয় নি।    
     
    এ বিষয়ে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের বক্তব্য,এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।  তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ