ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ‘সাত মাসের রুকাইয়া জানবে না বাবার আদর কী’

    ‘সাত মাসের রুকাইয়া জানবে না বাবার আদর কী’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্ত্রী, তিন কন্যাসন্তান ও বাবা-মাকে নিয়ে সংগ্রামী জীবন ছিল চালক সোহেল মিয়ার। অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে পরিশ্রমের বিকল্প নেই, স্ত্রীকে প্রায় বলতেন সেই কথা।  

    কুরিয়ার প্রতিষ্ঠানের গাড়ি নিয়ে প্রায় তাকে যেতে হত দূরদূরান্তে। তাতে চিন্তার অন্ত থাকত না পরিবারের। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিও ছিলেন সোহেল।

    গেল সপ্তাহে সাত মাস বয়সী কন্যাসন্তান রুকাইয়াকে রেখে যখন চট্টগ্রামের উদ্দেশে রওনা হন সোহেল, স্ত্রীকে বলেছিলেন, যেন সাবধানে থাকেন। 

    শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন কেড়ে নিয়েছে সেই সোহেলকে। এজেআর কুরিয়ারের গাড়ি নিয়ে বিএম ডিপোতে গিয়েছিলেন সোহেল।

    নিহত সোহেল স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সঙ্গীতকাঠি গ্রামের আবুল কালামের ছেলে।

    সোহেলের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সোহেলের মরদেহ শনাক্ত করেন তার স্বজনরা। পরে তার মরদেহ নিয়ে তারা রওনা হয়েছেন সঙ্গীতকাঠির উদ্দেশ্যে।

    শফিকুল জানান, নিহত সোহেলের তিনটি কন্যাসন্তান রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ছোট রুকাইয়া বয়স মাত্র সাত মাস।

    স্বজনরা যখনসোহেলের কবর খুঁড়ছেন, দূর থেকে নিষ্পলক তাকিয়ে রয়েছেন সোহেলের দুই মেয়ে।

    শফিকুল বলেন, ‘আমার ভাই এমন কইরে চলে যাবে, এই তো ভাবতে পারতেসি না। রুকাইয়ার বয়স মাত্র সাত। মাইয়্যাডা তো বাপের আদর কী হেইয়াই বুঝতে পারবে না।’

    সোহেলের শোকার্ত পরিবারকে সান্তনা দিতে গ্রামবাসীরা জড়ো হচ্ছেন তার বাড়ি।

    সঙ্গীতকাঠি গ্রামের ইউপি সদস্য আছিয়া বেগম বলেন, পরিবারের একমাত্র কর্মক্ষম সোহেলের বৃদ্ধ বাবা মা এবং বিধবা স্ত্রীর সাথে সাথে তিনটি নাবালক সন্তানের ভবিষ্যৎ এখন অন্ধকার হয়ে পড়েছে। সমাজের অবস্থাপন্ন মানুষ তাদের পাশে না দাঁড়ালে তারা মানবিক বিপর্যয়ে পড়বেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ