ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কিশোরীকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা,গ্রেপ্তর-১

    কিশোরীকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা,গ্রেপ্তর-১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের পরে শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেফতার ইব্রাহিম খলিল(১৯) নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের ঘড়ি মেকারের আব্দুর রহিমের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।  

    মঙ্গলবার (৭ জুন) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  এর আগে গত সোমবার নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

    অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনাটি ঘটে গত মে মাসের ১২ তারিখে। দীর্ঘদিন মানসিক প্রতিবন্ধী ওই মেয়ের সাথে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিলো।গত মাসে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রাইম হাসপাতালের পিছনে হাউজিং বাউন্ডারি ওয়ালের ভিতরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে যুবক।পরে হত্যার উদ্দেশ্যে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমকে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয় ওই যুবক। আগুনে শরীরের কিছু অংশ পুড়ে যায়।পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য মামলা করতে দেরি হয় বলে জানান ভিকটিমের মা।

    সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল সোমবার ওই কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  ওই মামলায় অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    বার্তা প্রেরক


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ