ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে ফুফার লাঠির আঘাতে যুবকের মৃত্যু

    পিরোজপুরে ফুফার লাঠির আঘাতে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে মো. নাঈম হোসেন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (০৭ জুন) বিকেলে নেছারাবাদের স্বরূপকাঠীতে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে।

    পরে বুধবার (০৮ জুন) ভোরে নাঈমের মৃত্যু হয়। নিহত নাঈম উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের আলিম হোসেনের ছেলে।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নাঈমের সঙ্গে তার ফুফাতো ভাইয়ের মারমারি বাধে। এ ঘটনাকে কেন্দ্র করে ফুফা কাঞ্চন আলী নাইমকে কাঠের চেড়া দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে জেলা হাসপাতালে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

    এর আগে নাঈম ও তার চাচাতো ভাই মিলে ফুফাতো ভাই সাগরকে মোবাইল চুরির অভিযোগ দিয়ে মারধর করেন। এ নিয়ে ফুফা কাঞ্চন তাদের কয়েকবার থামানোর চেষ্টা করেন। কিন্তু না পেরে নাঈমকে কাঠের চেড়া দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন।

    নেছারাবাদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবির মোহাম্মাদ হোসাইন জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারে থেকে কেউ এখনও অভিযোগ করেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ