ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

    সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।  

    মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

     
    সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক গনমাধ্যমকে  বলেন, দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে ৮ জনের নাম উল্লেখ করে ও একাধিকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। মামলার তদন্তকাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।  

    মামলার আসামিরা হলেন- বিএম কন্টেইনার ডিপো লিমিটেড এর ডিজিএম নুরুল আক্তার, ম্যানেজার অ্যাডমিন খালেদুর রহমান, সহকারী অ্যাডমিন অফিসার আব্বাস উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আব্দুল আজিজ, কন্টেইনার ফ্রেইট স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম, কন্টেইনার ফ্রেইট স্টেশন নজরুল ইসলাম ও বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের জিএম নাজমুল আক্তার খান।

    এর আগে শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৪৪ জন নিহত হন। কয়েকশ মানুষ দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ