ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • স্টল বরাদ্দের জেরে ছুরিকাঘাতে হত্যা

    স্টল বরাদ্দের জেরে ছুরিকাঘাতে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের জেরে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে নগরের কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এসময় আরও একজন আহত হয়।  

    নিহত মঈনুদ্দিন (৩০) চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মো. মোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পলোগ্রাউন্ডে বাণিজ্যমেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুর সঙ্গে ভুক্তভোগীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে পিস্তল বাবু। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ২৫ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ