ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

    কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে।  এ ঘটনায় নিহত শিশুর বড় রবিউল ইসলাম রবি (৯) গুরুত্বর আহত হয়েছে।

    নিহত শিশুর নাম মো.তৌহিদুল ইসলাম (৭) সে উপজেলার কবিরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নিজ বাড়ির ঘরের টিনের চালের ওপর দুষ্টামির ছলে উঠে পড়ে তৌহিদুল। ওই সময় ঘরের টিনের চালের উপর পল্লী বিদ্যুতের খোলা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশুর বড় ভাইও গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় রবিউলকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  
     
    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  প্রাথমিক ভাবে জানা যায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে।  এ ঘটনায় তাঁর বড় ভাইও গুরুত্বর আহত হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ