ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ, গ্রেফতার ৯

    ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ, গ্রেফতার ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই দিন অভিযান চালিয়ে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র্যাব।  এ অভিযানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও কাটার অপরাধে সিন্ডিকেটের তিন মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। 

    বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান। 

    গ্রেফতারকৃত তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- ইসমাইল হোসেন কুসুম (৫১), মহসীন (৫১) ও নুরুন নবী (৪৮)।  তাদের মধ্যে ইসমাইল হোসেন কুসুমকে ২০২১ সালের ১২ জুলাই সিলিন্ডার কাটার অভিযোগে অভিযুক্ত হয়েছিল।

    এ ব্যাপারে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, গত ৪ জুন সীতাকুণ্ডে বিএম ডিপোর বিস্ফোরণের পর র্যাব জানতে পারে, কতিপয় অসাধু সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন থেকে সীতাকুণ্ডের তুলাতুলী এলাকার জনবহুল গ্রামে অবৈধ চোরাই এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে তা কেটে টুকরা করে বিভিন্ন রি-রোলিং মিলে বিক্রি করে আসছে। এর ফলে এলাকার মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। পরিবেশ দূষণ ও এলাকাবাসী অত্যন্ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকলেও এ চক্রের সদস্যদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। 

    তিনি আরও বলেন, র্যাব সিন্ডিকেটের মূলহোতাদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার ও বৃহস্পতিবার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় অভিযান চালিয়ে ওই সিন্ডিকেটের তিন মূলহোতা ছাড়াও জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়। 

    এ সময় তাদের তাদের তত্ত্বাবধানে থাকা কুসুমের ডিপো, ফকির মসজিদের উত্তর পাশের কবির স্টিলের পরিত্যাক্ত বিল্ডিংয়ের দক্ষিণ এবং আশপাশের এলাকা থেকে প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার; যার মধ্যে প্রায় ২ হাজারটি কাটা অবস্থায় উদ্ধার ও পরিবহণের কাজে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ