ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরীতে পরিণত বরিশাল ঝালকাঠিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মামলা, আটক মা কাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা   বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা 
  • নোয়াখালীতে ডায়রিয়া আক্রান্ত কিশোরীর মৃত্যু

    নোয়াখালীতে ডায়রিয়া আক্রান্ত কিশোরীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ডায়রিয়ায় আক্রান্ত এক কিশোরীকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ২৪ রোগী ভর্তি রয়েছে।  

    মৃত ফেরদৌস বেগম (১৫) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আবদুর রহিমের মেয়ে।  

    বৃহস্পতিবার (৯জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে।  
     
    হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,ফেরদৌস বেগমকে মুমূর্ষু অবস্থায় আজ সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা দেখেন, কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট আগে ওই কিশোরী মারা যান। আজ সকাল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়ছেন। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।


    হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ডায়রিয়া আক্রান্ত এক কিশোরী হাসপাতালে আনার পথে মারা গেছে। বেশির ভাগ রোগীই একেবারে শেষ পর্যায়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এতে হাসপাতালে ভর্তির পর তাঁদের সুস্থ করে তুলতে চিকিৎসক ও নার্সদের চরম বেগ পেতে হচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে।  ‍


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ