ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় রোহিঙ্গা ডাকাত আটক

    ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় রোহিঙ্গা ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সাবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

    শুক্রবার রাত আড়াইটায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পের চৌকস টিম উখিয়া রাজাপালং ইউপি’র ৯ নম্বর ওয়ার্ডে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-২ এর ওয়েস্ট, সাব ব্লক-ই এর সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হল- ১ নম্বর ক্যাম্পের কালা মিয়ার ছেলে জানে আলম (২২), ২ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা ইয়াছিনের ছেলে মো. সেলিম (২৩), বাচা মিয়ার ছেলে মোহাম্মদ কাশেম (২৩), ৪ নম্বর ক্যাম্পের আহম্মদ মিয়ার ছেলে হামিদ হোসেন (৩৩) ও মৃত মোহাম্মদ মিয়ার ছেলে জিয়াউর রহমান (২১) এবং ১৭ নম্বর ক্যাম্পের জিয়াউর রহমানের ছেলে মো. জাবেদ হোসেন (২৩)।

    ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানিয়েছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের এসআই শফিকুল আলম এবং এএসআই রবিউল হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দুটি রামদা ও চারটি চাপাতিসহ ছয় ডাকাতকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ