ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ভান্ডারিয়ায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

    ভান্ডারিয়ায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে রবিবার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া বায়তুল আমান দাখিল মাদ্রাসার হল রুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের জন্য দিনব্যাপি এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
     
    শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় গর্ভবতী, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, ডেঙ্গু প্রতিরোধ, জন্মনিবন্ধন, বাল্যবিবাহ ও পানিতে শিশুমৃত্যু প্রতিরোধ, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন ও পরিস্কার পরিচ্ছন্নতা, ইভটিজিং, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয়দের সাথে দুই পর্বে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।

     পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় পর্টি-জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলী আজিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা ,সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা প্রমুখ।

    সভায় বক্তারা বলেন শিশুর ভাল কিংবা মন্দ ভাবে গড়ে ওঠা নির্ভর করে পরিবারের উপর। তা ছাড়া আমাদের সকলের সামাজিক দায়বদ্ধতা থেকে স্বচ্ছ এবং জজাবদিহীতা মূলক ভাবে কাজ করতে পারলে ২০৪১সালে সরকারের উন্নয়নশীল বাংলাদেশ গড়া সম্ভব হবে। সে জন্য সকলের সচেতন হয়ে ঐক্যবব্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ