ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরীতে পরিণত বরিশাল ঝালকাঠিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মামলা, আটক মা কাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা   বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা 
  • বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

    বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের গোবিন্দপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪ জন যাত্রী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্রগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

    আজ বুধবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার গোবিন্দপুর এলাকার চালতাতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা জেলার সোনাগাজী উপজেলা থেকে ফেনী সদরে আসছিলো।এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে সিএনজি চালক নুরুজ্জামান সহ ৫ জন গুরুত্বর আহত হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক নুরুজ্জমানকে মৃত ঘোষণা করেন। এসময় অপর আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্রগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

    ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত সিএনজি চালক নুরুজ্জামান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগের হাট এলাকার আবুল কালামের ছেলে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ