ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে মায়ের পিঠে চাপা পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

    নাজিরপুরে মায়ের পিঠে চাপা পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে মায়ের পিঠে চাপা পড়ে তাবিহা খানম নামের ২ মাসের একটি শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়। শিশুটি উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আবির শিকদারের মেয়ে। 

    শিশুটির মা আঁখি বেগম (২৪) জানান, শিশুটির পিতা কাজের  জন্য বাড়ি না থাকায় তিনি  পিতা আক্রাম খানের বাড়িতে থাকেন। ওই  দিন  সকালে তার পিতা  (নানা) ঘরে ঢুকে  শিশুটির মাকে ডাকলে তিনি  ঘুম থেকে জেগে শিশুটিকে অচেতন অবস্থায় দেখে  চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা জানান, শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। নাজিরপুর থানার  অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, শিশুটির ময়না তদন্তের  জন্য প্রস্তুতি চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ