ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ভান্ডারিয়ায় উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা 

    ভান্ডারিয়ায় উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলণা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুৃফতী, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, কৃষি কর্মকর্তা আব্দল্লাহ আল মামুন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো. পারভেজ রেজা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসীর উদ্দিন খলিফা প্রমুখ।

    পরে প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় পর্যায়ে  একই সভাকক্ষে কীর্তণখোলা,পদ্মা, মেঘনা, যমুনা, রুপষা,বিষখালী ও কচাঁ এ ৭টি গ্রুপে উপস্থিতিদের ১০টি প্রস্তাব বাস্তবায়নের উপকারিতা এবং প্রতিবন্ধকতার বিষয় ওয়াল পেপার ডকুমেন্ট এবং মৌখিক পর্যালোচনা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। যা পরবর্তীতে প্রস্তাব আকারে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে বলে আলোচনা সভায় জানানো হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ