ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে আত্মহত্যার প্ররোচনায় মামলা

    ইন্দুরকানীতে আত্মহত্যার প্ররোচনায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরর ইন্দুরকানীতে বখাটের উৎপাতে শার্মিলা আকতার মীম নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহত কলেজ ছাত্রীর পিতা শাহাদাৎ হোসেন রানা বাদী হয়ে  শুক্রবার রাতে অভিযুক্ত বখাটে তানভির আহম্মেদ ও তার পিতা স্কুল শিক্ষক মোঃ নজবুল ইসলাম তার  তিন সহযোগী সহ ৫ জনের  বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায়  ইন্দুরকানী থানায়  মামলা করেন।

    বখাটের উত্যক্ত সইতে না পেরে  গত বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্রী মিম নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।  ওই দিন রাতে  মরদেহ ময়না তদন্তের পর পত্তাশীর নিজ বাড়ীতে দাফন করা হয়।

    শুক্রবার  বিকালে উপজেলা  সদর থেকে ১০ কিঃমিঃ  দূরে  পত্তাশী গ্রামে নিহত মীমের বাড়ীতে গেলে তার মা ও স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়ে।

    নিহত কলেজ ছাত্রীর মা রুমা বেগম বলেন, ওরা আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। শুধু ফোনে হুমকী নয় তাকে ব্লাক মেইল করে তার চরিত্র হণনের চেষ্টাও করছে। আমি আমার মেয়ের হত্যার প্ররোচনাকারীর গ্রেফতার ও শাস্তি দাবী করছি।

    নিহত মিমের পিতা শাহাদৎ হোসেন রানা জানান, আমার একমাত্র মেয়ের মত আর কোন মেয়েকে এভাবে প্রাণ দিতে না হয়। সে তার মেয়েকে যারা ডিষ্টাব করেছে তাদের গ্রেফতার ও শাস্তি দাবী করছেন।

    ইন্দুরকানী থানার  অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, মামলা হয়েছে, কলেজ ছাত্রীকে উত্যক্তকারীদের গ্রেফতারের  জন্য অভিযান চলছে। তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

    অভিযুক্ত বখাটে তানভির পত্তাশী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লার ছোট ছেলে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ