ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কাউখালীতে বেহাল সড়ক, দূর্ভোগ চরমে

    কাউখালীতে বেহাল সড়ক, দূর্ভোগ চরমে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাউখালী উপজেলা সদরের উজিয়ালখান বেইলী ব্রীজের দক্ষিন পার্শ্ব থেকে শুরু হয়ে সরকারী বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। 

    এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ উপজেলামূখী হাজার হাজার লোকজন যাতায়াত করে। রাস্তাটি বর্তমানে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি খালের পাড়ে হওয়ায় দুইটি রিকশা চলাচলের সময় উল্টে গিয়ে খালে পড়ে প্রতিনিয়ত দূর্ঘনটনা ঘটছে। 

    স্থানীয় ব্যবসায়ী সাহেব আলী বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের অভাবে খানা খন্দকের সৃষ্টি হয়ে যানবাহন ও লোকজন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে যার দরুন জনদূর্ভোগ চরমে। এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেও কোন সুফল পায়নি। 

    ইউপি সদস্য রুবেল রিয়াজী আক্ষেপ করে বলেন কর্তৃপক্ষের নিকট বার বার বলা সত্বেও কোন কাজে আসছে না। এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী মো. ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, রাস্তাটির বিষয়ে স্থানীয় এমপি আনোয়ার হোসেন মঞ্জু মহোদয়কে অবহিত করা হয়েছে। শ্যীর্ঘই রাস্তাটি মেরামত করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ