ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

    ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. নান্টু শিকদার (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

    রোববার (১৯ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    গ্রেফতার নান্টু মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া এলাকার ননী সিকদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই মাদরাসাছাত্রীর ফুফা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুন) সকালে ওই মাদরাসাছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে হলে বখাটে নান্টু তাকে টেনে হেঁচড়ে একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণচেষ্টা চালান। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন ও নান্টুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

    মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বাদল বলেন, মাদরাসাছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় নান্টুকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ