ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সিরিয়াল রেপিষ্ট শামীমের ফাঁসির দাবীতে ভান্ডারিয়ায় মানববন্ধন 

    সিরিয়াল রেপিষ্ট শামীমের ফাঁসির দাবীতে ভান্ডারিয়ায় মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার সকালে আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী, আলীয়া এবং রাজপাশা বালিকা দাখিল মাদ্রাসার ছাত্রীসহ ১০টি নারী ও শিশু ধর্ষণ মামলার আসামি সিরিয়াল রেপিষ্ট শামীম মৃধার ফাঁসির দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সকালে উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়ন এবং ৪নম্বর ইউড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আতরখালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা ঘন্টাব্যাপি মানববন্ধনে ধাওয়া ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও নারী সংগঠক শাহানাজ আক্তারের নেত্রীত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আতরখালী মানিক মিয়া মহা বিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ার জেসমিন, বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম পঞ্চায়েত,আতরখালী আলীম মাদ্রাসার সুপার মো. ইদ্রিস আলী সিকদার, রাজপাশা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সবুর হোসেন, আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম,৪৭নং উত্তর আতরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. মাহাবুবুর রহমান,মো. জাকির হোসেন হাওলাদার , সাবেক ইউপি সদস্য মো.নাসীর উদ্দিন মল্লিক,শিক্ষার্থী ফাতেমা আক্তার, মেহেদী হাসান প্রমুখ। এর পূর্বে মানববন্ধন কারীরা ধাওয়া এবং ইকড়ি ইউনিয়নের বিভিন্ন সড়কে বিভিন্ন প্লাকার্ড সহ একটি বিক্ষোভ মিছল করে।

    বক্তারা বলেন, কুখ্যাত সন্ত্রাসী সিরিয়াল রেপিষ্ট  শামীম মৃধার অনতিবিলম্বে ফাঁসি এবং এলাকায় থাকা তার বাহীনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী এবং স্থানীয় এমপির হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ