ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরীতে পরিণত বরিশাল ঝালকাঠিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মামলা, আটক মা কাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা   বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা 
  • নোয়াখালীতে এজেন্ট ব্যাংকিংয়ের ১৯ লাখ টাকা ছিনতাই

    নোয়াখালীতে এজেন্ট ব্যাংকিংয়ের ১৯ লাখ টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকা থেকে ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের ১৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।  

    সোমবার (২০ জুন) দুপুর ১২টা ২০মিনিটের দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আড়িয়া বাড়ি পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
     
    চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের মাস্টার এজেন্ট সাইফুল বাসার বলেন, প্রত্যেক উপজেলায় ডাচ বাংলা ব্যাংকিংয়ের একটি করে মাস্টার এজেন্ট পয়েন্ট থাকে। আমরা বেগমগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের মাস্টার এজেন্ট পয়েন্ট। আমরা সকল স্থানীয় ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট পয়েন্ট গুলোতে টাকা সরবরাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের মাস্টার এজেন্টের ১৯ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ডি.এসআর মোজাম্মেল হক জামসেদ (৩৮)। টাকাগুলো উত্তোলন করে সে স্থানীয় ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট পয়েন্ট গুলোতে বিতরণ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। যাত্রা পথে সে চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আড়িয়া বাড়ি পোল সংলগ্ন এলাকায় পৌঁছলে তিনজন যুবক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।  

    বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুলিশ বিষয়টি অভিযোগের আলোকে গুরুত্বের সাথে তদন্ত করছে।  

    ওসি আরো জানায়, ছিনতাইয়ের শিকার এজেন্ট ব্যাংকিংয়ের ডি.এসআর বলছে তাঁর মোটরসাইকেলকে গতিরোধ করে পিছন দিক থেকে তিন যুবক তাঁর কাছ থেকে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তদন্তে ভিন্ন কথা আসছে।  তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।    

    অতিরিক্ত পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজীব বলেন, অভিযোগ পেয়ে আমি নিজেই তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছি।  তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ