ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র মৃত্যুবার্ষিকী পালিত

    মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তারুন্যের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লার ৩১তম মৃত্যু বার্ষিকী আজ। ১৯৯১ সালের মাত্র ৩৫ বছর বয়সে মারা যান তিনি। বাংলাদেশের কবিতায় এক অবিসস্মরণীয় নাম রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

    মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় মোংলার মিঠেখালী বাজার থেকে শোভাযাত্র সহকারে কবির মাজারে পুস্পমাল্য অর্পণ করে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনগুলি।

    দিনটি উপলক্ষে রুদ্র স্মৃতি সংসদ মিঠেখালী, মোংলা নাগরিক সমাজ, প্রথমআলো বন্ধুসভা, মোংলা স্টুডেন্টস ক্যাটারস্, শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সংগঠন যৌথভাবে দিনটি পালন করে। 

    পরে শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় শোক ও স্মরণানুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক মো. নূর আলম শেখ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব গীতিকার মোল্লা আল মামুন, প্রাক্তন প্রধান শিক্ষক আফজাল হোসেন, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, রুদ্র স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ'র মো. মিজানুর রহমান, রুদ্র সংদের লিটন গাজী ও মাহারুফ বিল্লাহ প্রমূখ।

    স্মরণানুষ্ঠান শেষে রুদ্রের গান পরিবেশন ও রুদ্রের কবিতা আবৃতি করা হয়।

    'জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন' এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি ততোধিক স্পর্ধায় তিনি উচ্চারণ করেছেন 'ভুল মানুষের কাছে নতজানু নই'। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাঁকে পরিণত করেছে 'তারুণ্যের দীপ্ত প্রতীক'-এ।

    একই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা। মাত্র ৩৫ বছরের স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং 'ভালো আছি ভালো থেকো' সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। প্রয়াত এই কবি ও গীতিকার "প্রতিবাদী রোমান্টিক" হিসাবে খ্যাত ছিলেন।

    আশির দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে যে কয়জন কবি বাংলাদেশী শ্রোতাদের কাছে প্রিয় হয়ে উঠে তিনি ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তাঁর জনপ্রিয় কবিতা "বাতাসে লাশের গন্ধ" ।পৃথিবী, নারী, স্বপ্ন, সংগ্রাম আর শিল্পের প্রতি নিমগ্ন কবিতার -কারিগর রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ; বড় অসময়ে অবহেলায় চলে গেলে বাউল , ভাল থেকো তোমার আকাশে । আজও বেদনার বেনোজলে, দ্রোহের স্পর্ধায় তোমার কাছেই আসি বার বার।তার কবিতায় বারবার উঠে এসেছে মানুষ, সমাজ, চেতনার ত্রিকোনো উঠোন আর জীবনের শুভ্র কঙ্কাল। রুদ্রের কবিতা নিজেই এক মহান ইতিহাস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ