ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভান্ডারিয়ায় ১২ পিচ ইয়াবা সহ গ্রেফতার -১

    ভান্ডারিয়ায় ১২ পিচ ইয়াবা সহ গ্রেফতার -১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউটের পরিচালক মো. জিয়াউল ইসলাম পালোয়ান (৩১)কে ১২ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।

    সে জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউটের পরিচালক এবং উপজেলার দক্ষিন শিয়ালকাঠী গ্রামের মৃত আশরাফ আলীর ছোট ছেলে।

    স্থানীয় ও থানাসূত্রে জানা যায়, সোমবার (২০ জুন) গভীর রাতে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মহাসড়কে জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউটের সামনে এক ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখে টহল পুলিশের সন্দেহ হলে উর্ধ্বতন থানা পুলিশকে খবর দেয়।
    খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে জিয়াউল ইসলাম পালোয়ান নামের ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে নিষিদ্ধ যৌন উত্তেজক ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

    স্থানীয়রা সাংবাদিকদের জানান, অভিযুক্ত জিয়াউল ইসলাম পালোয়ান জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউটের নামে দীর্ঘদিন প্রতারনা সহ মাদক কেনাবেচা করে আসছে। যার সত্যতা ১২ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতারের মধ্যদিয়ে আবারো প্রমানিত হয়েছে। 
    এ বিষয়ে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক সিদ্দিক হোসেন জানান, জিয়াউল ইসলাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার (২১ জুন) আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ