ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বানভাসিদের পাশে ভান্ডারিয়ার আমান উল্লাহ কলেজের শিক্ষার্থীরা 

    বানভাসিদের পাশে ভান্ডারিয়ার আমান উল্লাহ কলেজের শিক্ষার্থীরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্ত মানবতার সেবায় দেশের উত্তরাঞ্চল সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ বন্যায় বানভাসি ক্ষতিগ্রস্থ্যদের পাশে পিরোজপুরের ভান্ডারিয়া। 

    জানাগেছে, গত কয়েক দিনের বন্যায় দেশের সুমানগঞ্জ এবং সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের পাশে দাড়ানোর জন্য ঐ এলাকার এম জাহিদুর রহমান নামের এক ব্যক্তি তাদের সংগঠনের পক্ষ থেকে কাজ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে “বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন সকলে” এ ধরনের একটি পোস্ট দেন। তা দেখে উপজেলার আমান উল্লাহ কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ২৫সদস্যের একটি টিম ‘আর্ত মানবাতার সেবায় ভয়াবহ বন্যার্তদের পাশে সাহায্যের হাত বাড়ান’ একটি বক্সএর গায়ে লেখা সাটিয়ে এ উপজেলা ছাড়াও লাগোয়া পার্শবর্তী বিভিন্ন এলাকায় পৃথক ভাবে কাজ করে। 

    তাতে গত দুই দিন(সোম এবং মঙ্গলবার)ব্যবসায়ী ,পথচারীরা যে অনুদান প্রদান করেছেন তাতে ৬০হাজার টাকা জমা পড়েছে। যা  বুধবার ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার মাধ্যমে সুনামগঞ্জে এম জাহিদুর রহমান নামের ঐ ব্যক্তির ব্যাংক এ্যাকাউন্টে প্রদান করেন।

    এদিকে ২৫সদস্যের টিম লিডার আব্দুল্লাহ আল কাফী (জিহাদ) জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেজবুকে “বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন সকলে” এ ধরনের একটি পোস্ট দেখে সহপাঠি রাকিব,রায়হান,জিহাদ হোসেন,মাইঈুন ইসলাম,আরিফুল ইসলাম,শাহিন হাওলাদার,এম.ডি ইমাম সহ ২৫জন শিক্ষার্থী পোষ্টটি দেখে উদ্ভুদ্ধ হই। এবং গত দুই দিনের অর্জিত ৬০হাজার টাকা পোষ্টা দাতার সাথে আলাপের মাধ্যমে ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার মাধ্যমে পাঠিয়েছি।

    ইসলামী ব্যাংক ভান্ডারিয়ার শাখার শাখা ব্যাবস্থাপক মো. নুরে আলম জিয়া টাকা প্রেরণের সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের জন্য সাহায্য স্বরূপ ৬০হাজার টাকা পাঠিয়েছে। উদ্যমী কিশোরদের  আর্ত মানবাতার সেবায় ব্রতী হয়ে নেয়া উদ্যোগটি অত্যন্ত মহত এবং প্রশংসনীয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ