ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নারীর গলায় ভয়ংকর কোবরা পেঁচিয়ে স্বর্ণালংকার লুট

    নারীর গলায় ভয়ংকর কোবরা পেঁচিয়ে স্বর্ণালংকার লুট
    ৫ ফুট লম্বা কোবরা সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলায় নারীর গলায় ভয়ংকর কোবরা সাপ পেঁচিয়ে ভয় দেখিয়ে স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক ও সাপটি উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

    মঙ্গলবার রাতে কোবরা সাপটি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের কাছে হস্তান্তর করেন মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। সাপটিকে রাতেই করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।

    আটককৃতরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার সোহেল গারুলী, জাকির গারুলী ও মোটরসাইকেল চালক নজরুল।

    করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটনকেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির জানান, কোবরা সাপটি নিয়ে আটককৃত তিনজন সোমবার বিকেলে মোংলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামের আলতাফের বাড়িতে গিয়ে এক নারীর সঙ্গে মনসা আছে বলে ভয়ভীতি দেখায়। সাপটি ঐ নারীর গলায় পেঁচিয়ে দিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার লুট করে নেয়ার সময় আশপাশের লোকজন তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ গিয়ে কোবরা সাপসহ তিন প্রতারককে আটক করে।

    তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরপর সাপটি সুন্দরবনে অবমুক্তের জন্য বনবিভাগে হস্তান্তর করতে পুলিশকে আদেশ দেয় আদালত। সেই মোতাবেক পুলিশ মঙ্গলবার রাতে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করে। সাপটি রাতেই করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে অবমুক্ত করা হয়।

    বন কর্মকর্তা আজাদ কবির জানান, ঐ সাপটির নাম খৈয়ে কোবরা, যা লম্বায় ৫ ফুট; বয়স প্রায় দুই বছর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ