ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • জামিনে বেরিয়ে বাদীর ওপর আসামীদের হামলা

    জামিনে বেরিয়ে বাদীর ওপর আসামীদের হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরর ইন্দুরকানীতে জামিনে বেরিয়ে আসামীরা মামলার বাদী শামীম হাওলাদার নামে এক আলিম পরীক্ষার্থীকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। 

    বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার উত্তর ভবানিপুর গ্রামের নাদের আলী হাওলাদারের ছেলে শামীম হাওলাদারের দেয়া মামলায় প্রতেবেশী জাহাঙ্গির হাওলাদার, মোশররফ হাওলাদার ও মিজান হাওলাদার মঙ্গলবার আদালত থেকে জামিনে বের হয়।

    জামিনে বের হয়ে ওই দিন বিকালে মামলার বাদী শামীমকে মারবে বলে হুমকী দেয়। পরে বুধবার বাড়ী থেকে বের হওয়ার পথে  নিজ ঘরের সামনে মিজান হাওলাদারের নেতৃত্বে আসামী ও তাদের সহযোগীরা শামীমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার স্বজনেরা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দেয়।  পরে তার শরীরের অবস্থা অবনতি হলে  তাকে পিরোজপুর জেলা হাসপাতালে  ভর্তি করা হয়।

    মামলার বাদী আহত আলিম পরীক্ষার্থী শামীম হাওলাদার জানান, মঙ্গলবার আসামী মিজান হাওলাদার জামিনে বের হয়ে তাদের বিরুদ্ধে মামলা করায় আমাকে মারবে বলে হুমকি দেয়। যা আমি মঙ্গলবার রাতে ইউএনও স্যার কে জানিয়েছি। বুধবার ইউএও স্যারের সাথে দেখা করতে  যাওয়ার সময়  আমার বাড়ীর সামনে মিজান হাওলাদারের নেতৃত্বে আসামীরা ও তাদের সহযোগীরা  আমাকে  মেরে ফেলার উদ্দেশ্যে পিটিয়ে কুপিয়ে আহত করেছে। ওদের বিরুদ্ধে আমরা মামলা করবো।

    অভিযুক্ত মিজান হাওলাদার বাদীকে হুমকীর কথা বললেও হামলা ও কোপানোর কথা অস্বীকার করেন। তিনি বলেন এ ঘটনা সাজানো।

    ইন্দুরকানী থানার  অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, আহত মামলার বাদী আলিম পরীক্ষার্থী শামীমকে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিয়ুক্তদের বিরুদ্ধে মামলা নেয়া হবে। ওই এলাকায় পুলিশ টহল জোড়দার করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ