ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ইন্দুরকানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

    প্ররোচনাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

    প্ররোচনাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে কলেজ ছাত্রী মিম আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেফতার  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক ,অভিভাবক ও সহপাঠিরা মানববন্ধন কর্মসূচী পালন  করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের  সামনে  পত্তাশী বাজার  সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সুমন হাসান,  সহকারী শিক্ষক মো. হুমায়ূন কবির, নিহত কলেজ  ছাত্রী শর্মিলা আক্তার মিমের  পিতা মোঃ  শাহাদাত হোসেন রানা, স্কুল ছাত্রী সানজিদা আক্তার প্রমুখ। এসময় বক্তারা অভিযুক্তদের  গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

    উল্লেখ্য, গত ১৬ জুন বখাটের উৎপাত সইতে না পেরে কলেজ  ছাত্রী শর্মিলা আকতার মীম (১৭)  নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। এ  ঘটনায় কলেজ ছাত্রীর পিতা  বাদী হয়ে  গত  ১৭ জুন বখাটে তানভির ও তার পিতা নজরুল ইসলাম, তানভিরের সহযোগী রুবেল কাজীর বিরুদ্ধে মামলা করলেও পুলিশ ৬ দিনেও কোন আসামি গ্রেফতার করতে পারেন নি। 

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, কলেজ ছাত্রী মিম আত্মহত্যা প্ররোচনার মামলার আসামিদের গেফতারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ