ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে স্কুল ব্যাগ থেকে দুই কেজি উদ্ধার: ২ মাদক কারবারি গ্রেফতার

    ইন্দুরকানীতে স্কুল ব্যাগ থেকে দুই কেজি উদ্ধার: ২ মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে  দুই কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টগড়া মোড় আঞ্চলিক মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল সেউতিবাড়ীয়া গ্রামের  সালাম সরদারে ছেলে শহিদুল সরদার (২০) ও মোহাম্মদ হাওলাদারে ছেলে রাব্বী হাওলাদার (২৫)।

    জানা যায়, ফেনি থেকে বলেশ্বর পরিবহণের একটি গাড়ীতে একটি স্কুল ব্যাগে করে শহিদুল ও রাব্বী দুই কেজি গাঁজা সহ পিরোজপুর নেমে ইজিবাইকে ইন্দুরকানীতে আসার পথে টগড়া মোড়ে পুলিশের হাতে আটক হয়। 

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, গোপন সংবাদের  ভিত্তিতে দুই কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

      


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ