ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • অস্ত্র মামলায় ডাকাতের ১৭ বছরের কারাদন্ড

    অস্ত্র মামলায় ডাকাতের ১৭ বছরের কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শহিদুল ইসলাম (৫২) নামে এক ডাকাত সদস্যকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। 

    বৃহস্পতিবার (২৩ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় দেন। 

    দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম পলাতক। তিনি একই উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ১০ আগস্ট পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ডাকাত সদস্য শহিদুল ইসলাম জানান যে তার কাছে একটি পাইকগান আছে। এরপর পুলিশ শহিদুলের বাড়ির রান্নাঘর থেকে পাইপগান ও দুটি গুলি জব্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শহিদুলের নামে অস্ত্র আইনে থানায় মামলা করে। এরপর ভান্ডারিয়া থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দিলেন আদালত। মামলার 

    রাষ্ট্রপক্ষের এপিপি মো. জহুরুল ইসলাম বলেন, মামলা চলাকালে শহিদুল ইসলাম আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করেছেন। তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ