ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • পদ্মা সেতুর উদ্বোধনী দিনে ১৫ সেতুর টোল মওকুফ

    পদ্মা সেতুর উদ্বোধনী দিনে ১৫ সেতুর টোল মওকুফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৫ জুন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ জোনের মোট ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথি ও জনসাধারণের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন খুলনা জোনের খান জাহান আলী (রূপসা) ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর, দপদপিয়া, গাবখান, বলেশ্বর, পটুয়াখালী, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল ও পায়রা (লেবুখালী) সেতুর টোল মওকুফ করা হলো।

    এছাড়া গোপালগঞ্জ জোনের মোল্লাহাট, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী, কালনা ফেরী ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখতে ফেরি ও যানবাহন থেকে টোল আদায় ছাড় দেয়া হলো। এ সিদ্ধান্ত শুধু ২৫ জুনের জন্য।

    এর আগে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধনের দিন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আরিয়াল খাঁ সেতুর টোল আদায় মওকুফ করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ