ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মানুষের সেবা করাটাই আমাদের আদর্শ: প্রধানমন্ত্রী

    মানুষের সেবা করাটাই আমাদের আদর্শ: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই বাংলাদেশের মানুষ সমস্যায় পড়েছে তখনই ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ। সহযোগিতা করেছে। এবার সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বানভাসিদের পাশে আগে গেছে আওয়ামী লীগ। সাহায্য করেছে। এভাবেই মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। মানুষের সেবা করাটাই আমাদের আদর্শ। বৃহস্পতিবার জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দলটি এমন সময় প্রতিষ্ঠিত হয়েছিল, যখন পাকিস্তানিদের বৈরী মনোভাব আমাদের পূর্ব বাংলার মানুষের প্রতি ছিল। তারা আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারই প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলন শুরু করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ছাত্রলীগ। ১৯৪৯ সালে আওয়ামী লীগ সৃষ্টি হয়। সৃষ্টিলগ্ন থেকেই এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে আওয়ামী লীগ।

    দলটির প্রতিষ্ঠার সঙ্গে জড়িতদের স্মরণ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সংগঠন। জন্মলগ্ন থেকেই শোষিত-বঞ্চিত ও নির্যাতিত মানুষের জন্য কাজ করে গেছে সংগঠনটি। আর এই সংগ্রাম করতে গিয়ে দলের বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। আজকের দিনে আমি তাদের সবাইকে স্মরণ করি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

    আগামীতে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে কেউ থামাতে পারবে না।

    তিনি বলেন, বাবা-মা-ভাই-বোন সব হারিয়ে দেশে এসেছিলাম। সেসময় আওয়ামী লীগ আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছিল। এদেশের জনগণের আশ্রয়ে এসেছিলাম আমি। তাদের মাঝে আমি খুঁজে পেয়েছিলাম আমার হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। তাই এদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ করতে সব সময় প্রস্তুত আমি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ