ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে বড় ভাইয়ের সামনে পানিতে পড়ে ছোট ভাইয়ের মৃত্যু

    ইন্দুরকানীতে বড় ভাইয়ের সামনে পানিতে পড়ে ছোট ভাইয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে বড় ভাই আপ্রাণ চেষ্টা করেও রক্ষা করতে পারল না ছোট ভাইয়ের প্রাণ।  

    জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের নজরুল ইসলামের দুই শিশু সন্তান জুনায়েদ (৯) ও জোবায়ের (৬) বাড়ির সামনের খালের সাঁকো পার হচ্ছিল। এসময় ছোট ভাই জোবায়ের পা পিছলে খালের পানিতে পড়ে গেলে বড় ভাই জুনায়েদ ঝাপিয়ে পড়ে তাকে ধরে ফেলে।

    কিন্তু স্রোতের কারণে ছোট ভাই হাত ফসকে পানিতে তলিয়ে যায়। পরে বড় ভাইয়ের ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে  প্রায় ৩০ মিনিট খোজাখুজির পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা-তুজ-জোহরা তাকে মৃত ঘোষণা করেন। 

    জোবায়ের দক্ষিন ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ