ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভাসানচর থেকে পালাতে গিয়ে এক রোহিঙ্গা আটক

    ভাসানচর থেকে পালাতে গিয়ে এক রোহিঙ্গা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে স্থানীয়রা এক রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত রোহিঙ্গা দীন মোহাম্মদ (৫৫) ভাসানচর আশ্রয়ণের ৬৮নং ক্লাস্টারের মৃত  মুক্তার হোসেনের  ছেলে।  

    শনিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিমতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।  
     
    স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নিমতলা বাজারে ঘোরাঘুরি করছিল এক ব্যক্তি। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে রাত ১০টার দিকে তাকে কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটককৃত রোহিঙ্গা ৬মাস আগে কক্সবাজারের কুতু পালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্রে আসেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওযা হবে।    


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ