ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পদ্মা সেতু উদ্বোধন ‍‌উপলক্ষে মোংলা বন্দরে র‌্যালি

    পদ্মা সেতু উদ্বোধন ‍‌উপলক্ষে মোংলা বন্দরে র‌্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহুল কাঙ্খিত পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছাসিত মোংলা বন্দর। এই পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে সরাসরি ২১ টি জেলার অর্থনৈতিক উন্নয়নের দ্বার খুললো। এই ২১ টি জেলার মধ্যে অর্থনৈতিক ভাবে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়বে মোংলা বন্দরে। 

    মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মাকরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে জানানো হয়, স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় রবিবার (২৬ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষ এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করে।

    র‌্যালিটি মোংলা বন্দরের প্রধান ফটক হতে শুরু করে বন্দরের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে স্বাধিনতা চত্বরের কাছে এসে শেষে হয়। র‌্যালিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। 

    র‌্যালি শেষে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, "পদ্মা সেতু চালু হওয়ার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লাভবান হলো তা হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এর ফলে খুব দ্রুতই কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। এজন্য বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ'র মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), মো. শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন), বিভিন্ন বিভাগীয় প্রধানগন ও বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ