ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সিঁদ কেটে ঘরে ঢুকে যুবককে কোপালো দুর্বৃত্তরা

    সিঁদ কেটে ঘরে ঢুকে যুবককে কোপালো দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলায় সিঁদ কেটে ঘরে ঢুকে এক যুবককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা।  

    আহত যুবকের নাম মো.কবির হোসেন (৩৮) সে উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মালিয়ারটেক এলাকার খোনার বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে।  

    স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়ার টেক এলাকার খোনার বাড়ির কবিরের ঘরে তিনজন মুখোশধারী চোর  সিঁদ কেটে প্রবেশ করে। কবিরের হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখে তিনজন ব্যক্তি তার ঘরে। এ সময় সে তাদের পরিচয় জানতে চাইলে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার শৌরচিৎকারে শুনে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

    সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ কর নি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ