ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: আহত ৪

    মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার মধ্য মিঠাখালী গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশ দুপুরে ইউসুফ হাওলাদার (৬০) নামে একজনকে আটক করেছেন। ইউসুফ হাওলাদার উপজেলার মধ্য মিঠাখালী গ্রামের মৃত শামসের হাওলাদারের ছেলে।

    আহত সূত্রে জানা গেছে, ইয়াকুব, ইউনুস ও ইউসুফ হাওলাদার তিন ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলে। ইয়াকুব, ইউনুস হাওলাদারের জমি দীর্ঘ দিন ধরে ইউসুফ হাওলাদার জোর করে ভোগ দখল করতে থাকে। এ ঘটনায় ইউনুস হাওলাদারের ছেলে অপু সম্প্রতি চাচা ইউসুফ হাওলাদারকে মারধর করে। এ ঘটনায় ইউসুফ হালাদার ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে যায়।

    সোমবার সকালে ইয়াকুব, ইউনুস হাওলাদার, অপু, পিয়ার বেগম ওই জমি উদ্ধারের জন্য গেলে পূর্ব পরিকল্পণা অনুযায়ী ইউসুফ হাওলাদার ও তার ছেলে রুবেল ও তাদের লোকজন ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ইয়াকুব হাওলাদার (৭৬), ইউনুস হাওলাদার (৮০), অপু (৩৫), পিয়ারা বেগম (৭৫) ও রুবেল (৩৮) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুব হাওলাদার ও অপুকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা নূরুল ইসলাম বাদল একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ