ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সুবর্ণচরে সাংবাদিকদের সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময়

    সুবর্ণচরে সাংবাদিকদের সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় চরজব্বর থানার ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

    সুবর্ণচর উপজেলার দৈনিক ভোরের কাগজ  প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. আলী আক্কাস, মো. আবুল বাসার, মো. আবদুল কাইয়ুম, মো.ইমাম উদ্দিন সুমন, আরিফ সবুজ, মো. ছানা উল্যাহ, মো. হানিফ মাহমুদ, ইব্রাহিম খলিল শিমুল, আবদুল আজিজ প্রমুখ।  

    এ সময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। পরে সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে সুবর্ণচরের  সামগ্রিক বিষয়ে সঠিক তথ্য আদান-প্রদানে সহযোগিতা করার আশ্বাস দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ