ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে হয়রানির অভিযোগ

    মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাকে হয়রানির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বীর মুক্তিযোদ্ধা পরিবারকে ঘর তুলতে বাঁধা ও বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। 

    লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বলেন, তিনি ২০০৯ ও ২০১০ সালে মিরুখালী বাজারের দক্ষিণ পাশে নাপিতখালী মৌজায় গণেশ চন্দ্র হাওলাদার, তোফাজ্জেল হাওলাদার ও মুজাহার হাওলাদারের কাছ থেকে ১.৬১ একর  জমি সাব-কবলা মূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে তার ছেলের জন্য সম্প্রতি বসত ঘর তুলতে গেলে একই এলাকার রমনী বেপারীর ছেলে শুভ বেপারী ও তার লোকজন ঘর তুলতে বাঁধা দেয় । এছাড়া তাঁর প্রায় লক্ষাধিক টাকার গাছ জোর পূর্বক কেঁটে নিয়ে যায়। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা করা হয়েছে। 

    মোয়াজ্জেম হোসেন আরো বলেন, তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের দুই বারের নির্বাচিত ৫নং ওয়ার্ডের সদস্য। তার প্রতিদ্বন্ধি রাজনৈতিক গ্রুপের ইন্দনে প্রতিপক্ষরা বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে।

    তিনি ন্যায় বিচারের জন্য প্রশাসনের পদক্ষেপ হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে সমাজ সেবক মো. মজিবর রহমান ফরাজী, দলিল লেখক জমাদ্দার সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে মো. নুরুল হুদা আলীম প্রমুখ উপস্থিত ছিলেন। 

    এ ব্যপারে অভিযুক্ত শুভ বেপারীর মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তিনি কল রিসিভ করেন নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ