ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আগুনে পুড়ল দিনমজুরের স্বপ্ন

    আগুনে পুড়ল দিনমজুরের স্বপ্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলায় বসত ঘরে আগুন লেগে পুড়ে গেছে আবুল কালাম হাওলাদার (৫৫) নামের এক দিনমজুরের স্বপ্ন।

    মঙ্গলবার (২৮ জুন) দুপুরে উপজেলার মিয়াপাড়ার শেরেবাংলা সড়কে এ ঘটনা ঘটে।

    জানা যায়, দুপুরে হঠাৎ করে বসত ঘরে আগুন ধরে মুহুর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠে। আগুন দেখে আবুল কালামের স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। 

    স্থানিয়রা বলেন, এতে  বসত ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। নগদ আড়াই লক্ষ টাকা সহ এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

    আবুল কালামের স্ত্রী বলেন, 'ঘরের কাজ করার জন্য অনেক কষ্ট করে তিন লাখ টাকা রাখছিলাম টাকাগুলু সব পুইড়া গেছে। ঘরে চাল ও খাবার জিনিস ছিল। পুড়ে সব শেষ। এক পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।’

    মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা লিটন হাওলাদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে থাক নগদ আড়াই লক্ষ টাকা পুড়ে গেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ