ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর ও ছাগল বিতরণ

    কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর ও ছাগল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় পিরোজপুরের কাউখালীতে উপজেলার প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে জেলেদের মাঝে বকনা বাছুর, ছাগল, খোয়ার ও জাল বিতরণ করেছেন।

    বুধবার বিকেলে উপজেলা চত্বরে পাঁচটি ইউনিয়নের ১০ জেলেকে ১০টি বকনা বাছুর বিতরণ করা হয়।

    এ ছাড়াও দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫ জন নিবন্ধিত জেলেদের মাঝে তিন গ্রুপে ৩০টি ছাগল ও ১৫টি খোয়ার বিতরণ করা হয়। এ সময় ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে চার গ্রুপে চারটি বেড় জাল বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: খালেদা খাতুন রেখা, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজীম শরীফ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, মৎস্য কর্মকর্তা ফণি ভূষন পাল, সমাজসেবা কর্মকর্তা মো. মহসীন কবির, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, সিকদার মো. দেলোয়ার হোসেন, লাইকুজ্জামান মিন্টু প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ