ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত ৫২

    চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত ৫২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।

    শুক্রবার (১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ৪৪৫টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪ জন নগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় ১, লোহাগাড়ায় ১, পটিয়ায় ১, বোয়ালখালীতে ২,  রাউজানে ১, ফটিকছড়িতে ১ ও সীতাকুণ্ডে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

    এর আগে বুধবার (২৯ জুন) চট্টগ্রামে ৭০ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬৫০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৯ জনের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ