ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • চোর সন্দেহে রোহিঙ্গা যুবক আটক

    চোর সন্দেহে রোহিঙ্গা যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় লোকজন এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  

    আটককৃত রোহিঙ্গা যুবকের নাম আব্দুর রহিম (২৫) সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪নম্বর ডিপোর ২নং ক্যাম্পের ৪নং টাওয়ারের নূর মোহাম্মদের ছেলে।  

    শনিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সিএনজি স্টেশন থেকে আটক করা হয়।  

    স্থানীয় সূত্র জানায়, উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিএনজি স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা কালে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে রোহিঙ্গা নাগরিক।  

     কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম রাজা বলেন, স্থানীয়রা তাকে চোর সন্দেহে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে রোহিঙ্গা নাগরিক। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তাঁর বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ