ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • গোয়েন্দা পুলিশের জালে ২ ইয়াবা কারবারি

    গোয়েন্দা পুলিশের জালে ২ ইয়াবা কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে ধরা পড়েছে দুই ইয়াবা কারবারি। এ সময় তাদের থেকে ২'শ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, কবিরহাট উপজেলার ধাঁনসিড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দপুর গ্রামের আশ্রম কলোনীর আবুল কালামের ছেলে মো.শাহ আলম (২৩) ও নোয়াখালী পৌরসভার পূর্বমহোদরী এলাকার মৃত আবু তাহেরের ছেলে মাইনউদ্দিন (৩৫)।

    শনিবার (২ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভা সেন্ট্রাল রোডের ডাক্তার আরেফীন ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  

    বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রোববার সকালে ওই ২ মাদক কারবারিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ