ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোংলায় গলায় ফাঁস দেওয়া অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    মোংলায় গলায় ফাঁস দেওয়া অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। আজ রবিবার (৩ জুলাই) সকাল ১০টায় মোংলা-দিগরাজগামী মহাসড়কের পাশে খেজুর গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তির বয়স ৫৫ থেকে ৬০ বছরের হতে পারে। 

    পারহাউজ এলাকার স্থানীয়রা বলেন, আমরা সকালে খেজুর গাছের সাথে লাশটি ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দিলে অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে। 

    মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইমলাম জানান, মোংলা চেকপোস্ট পারহাউজ এর মাঝামাঝি মোংলা-দিগরাজগামী মহাসড়কের পাশে খেজুর গাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ